প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ

০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM
প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ

প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ © সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ বাতিল করে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া।

গতকাল সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার নিমিত্ত একটি নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ০৮ জুলাই ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)-কে সভাপতি করে ০৮ (আট) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে যা এতৎসঙ্গে প্রেরণ করা হলো। প্রচলিত নিয়মানুযায়ী খসড়া আইনটির উপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের লিখিত মতামত গ্রহণ করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিতাবস্থায়, ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার উপর মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রেজিস্ট্রেশনের সময় বাড়াল নতুন কুঁড়ি স্পোর্টস
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর ঘটনায় গ্রেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে কোন ধাপের চাকরিজীবীদের বেতন কত বাড়বে, দেখে নিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬