‘দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞানার্জন’

৩০ আগস্ট ২০২৬, ০১:১২ PM
ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নম্বর কক্ষে কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নম্বর কক্ষে কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেছেন, ‘দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞানার্জন। আর এটি অর্জনের অন্যতম সহজ উপায় হলো পড়া ও শেখার অভ্যাস গড়ে তোলা। শেখা ছাড়া আমরা সামনে এগোতে পারব না। তারুণ্যের অপার সম্ভাবনাই পারে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে।’

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫১২ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাবের (আইইউএইচআরসি) উদ্যোগে একাডেমিক, নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে আয়োজিত ‘দ্য এইচআর লঞ্চপ্যাড ২০২৬ ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইবির এই ডিন বলেন, ‘লঞ্চপ্যাড হলো নতুন কোনো কাজ বা যাত্রা শুরুর মজবুত ভিত্তি বা প্ল্যাটফর্ম। আজকের আয়োজনটি আপনাদের শেখা ও নতুন কিছু শুরু করার সেই ভিত্তি তৈরি করবে। আপনাদের মধ্যে রয়েছে নতুন রক্ত, সাহস ও অপার সম্ভাবনা। তরুণদের এই সম্ভাবনাই পারে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ; আর সেই ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করছে আজ আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর।’

কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাবের সভাপতি তুষার মালাকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সরকারী অধ্যাপক উম্মে সালমা লুনা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামসহ ক্লাবটির কার্যনির্বাহী সদস্য ও বিভাগর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজেন ডক্টরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হোসেন সাগর। 

এ সময় এইচআর অ্যান্ড পিপল ম্যানেজমেন্ট, লিডারশিপ, ক্যারিয়ার অ্যান্ড জব প্রিপারেশন, সিভি, ইন্টারভিউ অ্যান্ড লিঙ্কেডিন, সচলারশিপস, ইন্টার্নশিপস, অর্গানিজশনাল বিহেভিয়ার এবং ফোর ইয়ার ক্যারিয়ার রোডম্যাপসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, পেশাগত প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্লাবটির সভাপতি তুষার মালাকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাব শুধু একটি সাধারণ সংগঠন নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা আপনাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিজেকে বিকশিত করার সুযোগ তৈরি করে দেয়। বিবিএর একজন শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, নেটওয়ার্কিং এবং সমস্যা সমাধানের মতো ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত প্রয়োজনীয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ক্লাবের মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মসূচি এবং ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে সদস্যদের মধ্যে এসব দক্ষতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ পেশাজীবনের জন্য তাদের প্রস্তুত করা।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬