জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন

৩০ আগস্ট ২০২৬, ১২:৪২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী ছাত্র আন্দোলনের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী ছাত্র আন্দোলনের লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন।

আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোর্সটির উদ্বোধনী ক্লাসের মাধ্যমে এটি শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিতে পারবেন।

আয়োজকেরা জানিয়েছেন, কুরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোর্সের উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পরবর্তী সময়ে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকেরা প্রশিক্ষণ দেবেন।

কোর্সে নিবন্ধনের জন্য ? https://forms.gle/wg9rhEjgdLBvFU3D8 লিংকে আবেদন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা বা জীবনের নানা প্রতিকূলতার কারণে কুরআন শিক্ষার সুযোগ পাননি। এই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে।’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬