কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন

১২ আগস্ট ২০২৬, ০৯:২৫ PM
কুবি শিক্ষার্থী সাজেদা সুলতানা

কুবি শিক্ষার্থী সাজেদা সুলতানা © টিডিসি ফটো

প্রযুক্তি খাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজেদা সুলতানা। মাইক্রোসফটের প্রযুক্তি কমিউনিটিতে জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তিগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল (MVP) স্বীকৃতি।

সাজেদা সুলতানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি কানাডাভিত্তিক একটি আইটি প্রতিষ্ঠানে সিনিয়র টেকনিক্যাল লিড হিসেবে কর্মরত। মাইক্রোসফটের বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজের পাশাপাশি তিনি ডায়নামিকস ৩৬৫, পাওয়ার প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে নবীন প্রশিক্ষণার্থীদেরও গাইড করছেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে সক্রিয় ছিলেন সাজেদা। ২০১৮ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ফোটন’ দল চ্যাম্পিয়ন হয়। দলটির সদস্য ছিলেন সাজেদা সুলতানা। ওই প্রতিযোগিতায় তাদের প্রকল্পের নাম ছিল ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রোবট’। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় পর্যায়ের নারী প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক গবেষণাপত্রও রয়েছে।

নিজের অর্জনের অনুভূতি জানিয়ে সাজেদা সুলতানা বলেন, আমি খুবই আনন্দিত। আমি এখন এমভিপি। এটি খুবই প্রেস্টিজিয়াস একটি রিকগনিশন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনও আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছি।

নিজের ক্যারিয়ার যাত্রা সম্পর্কে তিনি বলেন, আমি ২০১৪–১৫ সেশনের হলেও সেশনজটের কারণে ২০২০ সালে বিএসসি সম্পন্ন করেছি। এরপর ইউএসভিত্তিক একটি আইটি প্রতিষ্ঠানে তিন বছর রিমোট জব করেছি। ২০২৪ সালে কানাডাভিত্তিক একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে কানাডায় চলে আসি। এরপর থেকে এখানেই কাজ করছি।

মাইক্রোসফট এমভিপি স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাজেদা বলেন, সাধারণত মাইক্রোসফটের কোনো নির্দিষ্ট প্রযুক্তি বা পণ্যে দক্ষতা, প্রযুক্তি কমিউনিটিতে অবদান এবং জ্ঞান ভাগাভাগির মতো বিভিন্ন কার্যক্রম বিবেচনায় নিয়ে এ স্বীকৃতি দেওয়া হয়। তার ক্ষেত্রে প্রযুক্তি ও বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত দক্ষতা ও কমিউনিটি অবদান বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুবির বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে সাজেদা সুলতানা বলেন, সকলকে ব্রডলি চিন্তাভাবনা করতে হবে। শুধু ন্যাশনওয়াইড ক্যারিয়ারের চিন্তা না করে ওয়ার্ল্ডওয়াইড ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয় কিংবা আমার বিভাগ থেকে শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে আমি তাদের গাইড করব। আমার একটি ব্যক্তিগত ট্রেইনি প্ল্যাটফর্মও রয়েছে।

প্রযুক্তি ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি কমিউনিটি, প্রতিযোগিতা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল (MVP) হলো প্রযুক্তি কমিউনিটিতে জ্ঞান ভাগাভাগি, কমিউনিটি নেতৃত্ব এবং প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাইক্রোসফটের দেওয়া একটি সম্মাননা।

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬