জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়ে গণবিজ্ঞপ্তি

০৮ আগস্ট ২০২৬, ১০:১৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনাকে ‘কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছে থাকা তথ্য ও ভিডিও ফুটেজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রধান অতিথি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহীদ ইকরামুল হক সাজিদের মা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে উল্লেখ করা হয়, আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ কারও কাছে থাকলে তা [email protected] ই-মেইল ঠিকানায় আগামী ১১ আগস্ট ২০২৬ বিকেল ৪টার মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বা ভিডিও পাঠানোর সময় প্রেরকের পরিচয় উল্লেখ করতে হবে, তবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬