‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওঠা অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত কি না তা চিহ্নিত করা, এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রকাশিত গণমাধ্যম প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকরা বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের সত্যতা রয়েছে কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখবে কমিটি।

৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬