যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও গণসংগীত

২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন © টিডিসি ফটো

যৌন হয়রানি, বিচারহীনতা ও সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। অদম্য বাংলার চারপাশে মশাল জ্বালিয়ে প্রতিবাদের প্রতীকী প্রকাশ ঘটানো হয়। পরে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে প্রতিবাদী ও গণসংগীত পরিবেশন করেন। পুরো এলাকা মশালের আলো ও গানধ্বনিতে মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস, ন্যায়বিচার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।

২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ‘আমরা ভয় নয়, নিরাপত্তা চাই। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে একজন নারী শিক্ষার্থী নির্ভয়ে চলাফেরা করতে পারে। আজকের মশাল সেই প্রত্যয়ের প্রতীক।’

৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। আমরা চাই দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9