যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৫:১০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যাল

জগন্নাথ বিশ্ববিদ্যাল © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের ফল সেমিস্টারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী। আজ বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

৬ শিক্ষার্থীর মধ্যে টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে সুযোগ পেয়েছেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল ইমরান। টলেডো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন একই শিক্ষাবর্ষের রিফা সাজদা তাসনিম। 

দেশটির লোয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদুস সালেহিন। বিংহামটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনীষা আহমেদ।

এছাড়া দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালভিন মুস্তাকিম। লোয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছেন ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরুন নেছা। 

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এই ৬ শিক্ষার্থীর প্রতিবেদন প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চিঠি প্রদান করেছেন। 

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬