এমএস-এমফিল-পিএইচডিতে ২৮ বিষয়ে ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, আবেদন যেভাবে

১৩ জুলাই ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:২১ PM
ফেলোশিপে এমএস-এমফিল-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

ফেলোশিপে এমএস-এমফিল-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট রাজস্ব তহবিল থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় দেশে ও বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট ২৮টি ভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষায় ফেলোশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন আগামী ১৬ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্র—

পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অণুজীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যবিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস অ্যান্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে;

*বিদেশে এমএস/এমফিল/সমমান ও পিএইচডির জন্য The Times Higher Education এর সর্বশেষ বা আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের সমকালীন World University Rankings তালিকার কেবল ১ থেকে ৪০০ র‌্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত অফার লেটারপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*আইইএলটিএস (অ্যাকাডেমিক)/টোফেল আইবিটি/পিটিই অ্যাকাডেমিক স্কোর অর্জন করতে হবে;

প্রার্থীর বয়স: এমএস/এমফিল/সমমান কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর এবং পিএইচডি কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে (১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর আবেদনের প্রিন্টেড কপি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

দেশে আবেদনের ক্ষেত্রে ফি বাবদ ২০০০ টাকা এবং বিদেশে আবেদনের ক্ষেত্রে ৫০০০ টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের অনুকূলে অনলাইনে পেমেন্ট করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, ১১ তলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা ১২০৭ ঠিকানায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9