জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ২৩ আগস্ট

১৩ জুলাই ২০২৬, ১১:১০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা © টিডিসি ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (বিজয়ী পর্ব) আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ প্রতিযোগিতা চলবে  আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত । 

চূড়ান্ত পর্বের সময়সূচি ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন অ্যাথলেটিক্স ও দলীয় ইভেন্টে অংশ নেবেন কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।

অ্যাথলেটিক্স বিভাগে থাকছে ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়, ৪×১০০ মিটার রিলে, ৪×৮০০ মিটার রিলে, ১১০/১০০ মিটার হার্ডলস, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্ট।

আরও পড়ুন : ২৫ বছর নিরূদ্দেশ ছিলেন ববি, নির্মম মৃত্যুর পর খোঁজ মিলল পরিবারের

এছাড়া দলীয় খেলায় থাকছে দাবা (৪ জনের দল, একজন ও একজন), সাঁতার (৮ জনের দল), বাস্কেটবল (১২ জনের দল), ক্রিকেট (১৬ জনের দল), ক্যারাম (৪ জনের দল, একজন ও একজন), হ্যান্ডবল (১২ জনের দল), হকি (১৬ জনের দল), ব্যাডমিন্টন (৪ জনের দল, একজন ও একজন), কারাতে (১২ জনের দল), ফুটবল (১৬ জনের দল), টেবিল টেনিস (৪ জনের দল, একজন ও একজন) এবং ভলিবল (১২ জনের দল)।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময়সূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9