বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১ জুলাই ২০২৬, ০৯:৪৮ PM
বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে © টিডিসি

বাসের সিটে বসাকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মো. নাসির উদ্দিন সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, অসুস্থ ছোট ভাইকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে মহাখালী রেলগেট থেকে একটি বাসে ওঠেন। বাসের সামনের একটি খালি আসনে বসার পর একই আসনে বসতে ইচ্ছুক এক ব্যক্তি তাকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এর কারণ জানতে চাইলে কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।

নাসির উদ্দিনের অভিযোগ, হামলাকারীরা তার মাথা, মুখ ও গলায় এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন, পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাসে অন্য যাত্রীরা থাকায় মোবাইল নিতে না পেরে তাকে বাস থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আবারও মারধর করা হয়। হামলাকারীর সংখ্যা ছিল প্রায় নয়জন। নিজেকে তিতুমীর কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলা বন্ধ হয়নি। বরং হামলাকারীরা নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে আরও আক্রমণাত্মক আচরণ করেন বলে দাবি করেন তিনি। 

ভুক্তভোগীর অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত  আহ্বায়ক সদস্য ও গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আল আমিন এবং বাংলা বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী জাহিদসহ আরও কয়েকজন।

আরও পড়ুন: যেভাবে মেক্সিকোর ‘অঘোষিত নায়ক’ হয়ে উঠলেন হলান্ড

এ ঘটনায় আহত নাসির উদ্দিন চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা আল আমিন বলেন, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তিনি যে তিতুমীর কলেজের শিক্ষার্থী, তা আমরা জানতাম না। বাসে ওঠার সময় অসাবধানতাবশত তার সঙ্গে আমার ধাক্কা লাগে। আমি সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করি। কিন্তু তিনি আমাকে অশালীন ভাষায় গালাগালি শুরু করেন। আমি তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি আমার কলার ধরেন। পরে আমিও তার কলার ধরি। এভাবেই উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি আমাকে মারেন, আমিও তাকে মারি। 

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি ফেসবুকের মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে তিনি জানান, আগামীকাল ক্যাম্পাসে এ বিষয়ে কথা বলবেন। 

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬