ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী

০৬ জুলাই ২০২৬, ১১:০০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১১:০৬ AM
হাসপাতালে ভর্তি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক নারী ব্রাজিল সমর্থক

হাসপাতালে ভর্তি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক নারী ব্রাজিল সমর্থক © টিডিসি সম্পাদিত

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের করুণ হার মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী ব্রাজিল সমর্থক।

জানা যায়, সোমবার (৬ জুলাই) খেলা চলাকালীন ব্রাজিলের হারে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 

এ সময় তিনি মোট পাঁচবার বমি করেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

নারী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখছিলেন তিনি। খেলার শুরু থেকেই সে ব্রাজিলের জয় নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুইবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সে পুনরায় বমি করতে থাকে।

সহপাঠী শিক্ষার্থী বলেন, পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় আমরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরও সে আরও দুইবার বমি করে। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার রাতে ব্রাজিল ও নরওয়ের রাউন্ড অব ১৬ এর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরওয়ে কাছে ২-১ গোলে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9