ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে সড়কে ঝরল ২ প্রাণ, একজন সমর্থক, অন্যজন পথচারী

২৩ জুন ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:০৩ PM
১০ দিন পর মারা গেলেন ব্রাজিল সমর্থকদের শোডাউনে আহত সেই পথচারী

১০ দিন পর মারা গেলেন ব্রাজিল সমর্থকদের শোডাউনে আহত সেই পথচারী © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী মো. সবুজ (২২) চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৩ জুন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের একটি শোডাউন চলাকালে বাবুল হোসেন ইসমাইল (২৬) নামে এক ব্রাজিল সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সবুজকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল আরোহী বাবুল ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন সবুজ।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে বরিশাল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সবুজ টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনসুর আলী দালাল বাড়ির বাসিন্দা এবং মো. ইয়াছিনের ছেলে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬