জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে

১২ জুন ২০২৬, ১২:২৮ AM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে বৃহস্পতিবার (১১ জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুলাই থেকে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা।

প্রকাশিত রুটিন অনুযায়ী, বিভিন্ন বিষয়ের পরীক্ষা পর্যায়ক্রমে ১৬ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষাগুলো নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংশ্লিষ্ট কলেজ থেকে সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে এবং তা নিজ নিজ কলেজ থেকে জেনে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রুটিন দেখুন এখানে

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬