বৃত্তিপ্রাপ্তদের ব্যক্তিগত তথ্য চেয়ে ফোন, সতর্ক করল কুবি প্রশাসন

১১ জুন ২০২৬, ০৩:২৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ওটিপি ও ব্যক্তিগত তথ্য চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের সতর্ক বার্তা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোনো অবস্থাতেই ফোনের মাধ্যমে ওটিপি বা ব্যক্তিগত তথ্য প্রদান করা যাবে না। প্রয়োজনে বৃত্তি-সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার ০১৬২৪-৭৭২২২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন বলেন, ‘আমাদের কাছে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে। তাদেরকে অপরিচিত নম্বর থেকে কিছু অসাধু ব্যক্তিরা কল দিয়ে ব্যক্তিগত তথ্য ও ওটিপি জানতে চাচ্ছে। যদিও টাকা নিতে পারবে না কারণ এটা মন্ত্রণালয়ের নিজস্ব সার্ভারের মাধ্যমে টাকা আসবে। হয়তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে। সে জন্য আমরা শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছি।’

তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬