রাবিপ্রবিতে কোটায় ভর্তিচ্ছুদের কাগজপত্র যাচাই ৯ ও ১০ জুন

০৭ জুন ২০২৬, ০৯:০৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া আগামী ৯ ও ১০ জুন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ১০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউ পর্বে অংশগ্রহণকারী কোটা আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে কোটা ভেরিফিকেশন সম্পন্ন করবেন। অন্যথায় কোটা সুবিধা পাওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারীদের মুক্তিযোদ্ধার মূল সনদ ও আবেদনকারীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, প্রতিবন্ধী কোটার আবেদনকারীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সনদ বা সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আবেদনকারীদের জেলা প্রশাসক বা সার্কেল চিফের সনদ এবং বিকেএসপি কোটার আবেদনকারীদের বিকেএসপি কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে।

এছাড়া হরিজন ও দলিত কোটার জন্য জেলা প্রশাসক, উপজেলা পরিষদ বা সংশ্লিষ্ট সম্প্রদায়ের সনদ, নন-ট্রাইবাল কোটার জন্য পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে জেলা প্রশাসকের সনদ এবং পোষ্য কোটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

নির্ধারিত তারিখে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ উপস্থিত থেকে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬