বেরোবিতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

২১ মে ২০২৬, ১২:২৭ PM
প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে কর্মকর্তাদের কর্মবিরতি

প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে কর্মকর্তাদের কর্মবিরতি © টিডিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি/আপগ্রেডেশন বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে কর্মরত কর্মকর্তারা এ অবস্থান মাধ্যমে কর্মবিরতি পালন করেন।

এ সময় অবস্থানকারী কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।’

বৈষম্যর কথা উল্লেখ করে অন্যন্যারা বলেন, ‘ইতিপূর্বে আমাদের কাউকে কাউকে বঞ্চিত করে একই নীতিমালা দিয়ে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার বা সমস্কেল আপগ্রেশন প্রদান করা হয়েছে। যারা আমাদের সবাই সমগ্রেডদের চাকরিতে তারা আমাদের অনেকের চেয়ে চাকরিতে যোগদানের তারিখ থেকে জুনিয়র।’

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬