শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৬, ০৬:৫৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ আবেদনপত্র আগামী ১০ জুনের মধ্যে রেজিস্ট্রার বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা হলো [email protected]।

এতে আরও বলা হয়, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থবছরের সংশ্লিষ্টতা অনুযায়ী সর্বশেষ যাদের মাস্টার্স সম্পন্ন হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬