দায়িত্ব নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, নজরুল ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তিনি দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পরবর্তী সময়েগত ১৪ মে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬