নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক, তদন্ত কমিটি গঠন

ডরমিটরিতে কর্মকর্তা ও ছাত্রীকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

ডরমিটরিতে কর্মকর্তা ও ছাত্রীকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সঙ্গীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তের সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক নারী শিক্ষার্থীকে আটক করে শিক্ষার্থীরা। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় তাদের মাঝে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে আজ (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত ও সেই নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, উক্ত নারী শিক্ষার্থী প্রায়সময়ই তবলা বাজানো শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ডেমোনস্ট্রেটর দীপংকরের বাসায় যেতেন। গতকাল রাতে এই ঘটনা আঁচ পেয়ে গভীর রাতে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় ডেমোনস্ট্রেটর ওই নারী শিক্ষার্থীসহ বাইরে আসতে অস্বীকৃতি জানালে প্রায় রাত ৩টায় প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও ড. মো: জাহিদুল কবীর এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করা হয়। পরে সেই নারী শিক্ষার্থী ও ডেমোনস্ট্রেটরের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, গতকালের ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং ওই ডেমোনস্ট্রেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামনে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য আমরা তদারকি আরও জোরদার করব। আর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাউন্সিলিং এর ব্যবস্থা করব।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9