অনার্স প্রথম বর্ষের প্রফেশনাল ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ ৭ মে

০৪ মে ২০২৬, ০৩:২৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের কোর্সভিত্তিক প্রথম মেধাতালিকা আগামী ৭ মে বিকেল ৪টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই শুরু হবে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া, যা নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফল এসএমএসের মাধ্যমে একই দিন বিকেল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে পাওয়া যাবে। ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu athp roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions⁠) থেকেও ফলাফল দেখা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি পূর্বে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে, তবে তাকে অবশ্যই আগামী ১৪ মের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। তা না হলে দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক, তাদের চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় নির্ধারিত ঘরে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। পরবর্তীতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী শূন্য আসনে কোর্স পরিবর্তন করা হবে।

বিশ্ববিদ্যালয় জানায়, ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ৭ মে থেকে ১৭ মে পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। ৯ মে থেকে ১৮ মে পর্যন্ত নির্ধারিত ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং ৯ মে থেকে ১৯ মে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে।

কলেজগুলোকে শিক্ষার্থীদের তথ্য ও ছবি সনদপত্র অনুযায়ী যাচাই করে ভর্তি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি স্থগিত রেখে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে জানাতে হবে।

এদিকে, কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২০ মে থেকে ২৫ মের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে হবে। এ জন্য কলেজকে অনলাইনে লগইন করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে।

উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ জুন থেকে শুরু হবে।

নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬