৯ মাস পর অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি প্রশাসন

০২ মে ২০২৬, ০৭:৪০ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির মুখে ৯ মাস পর অতিরিক্ত আদায় করা সেমিস্টার ফি শিক্ষার্থীদের ফেরত দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  প্রশাসন।

শনিবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান জানান, যেসব বিভাগ থেকে আবেদন করা হয়েছে, সেসব বিভাগের শিক্ষার্থীদের অতিরিক্ত আদায়কৃত সেমিস্টার ফি ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি আগে ছিল ১ হাজার ৮৯৫ টাকা। পরবর্তীতে শিক্ষার্থীদের অবগত না করেই তা বাড়িয়ে ৩ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রশাসন অতিরিক্ত ফি ফেরত দেওয়ার পাশাপাশি পূর্বের ফি পুনর্বহাল করে।

এছাড়া সম্প্রতি একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা ও কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে ২০২২–২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ফি কাঠামো পুনর্বহাল করা হয়।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মো. সানজিদ সরকার স্মরণ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনা করে সেমিস্টার ফি পুনর্বহাল এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাব তৈরি করেছে। ভবিষ্যতেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন অভি বলেন, ২০২৩ -২৪ সেশনের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের অতিরিক্ত সেমিস্টার ফি ধার্য করা হয়েছিল সেটা বাতিল করে পূর্বের সেমিস্টার ফি পূর্ণবহাল এবং সেই সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল সেটা শিক্ষার্থীদের কাছে ফেরত/পরবর্তী সেমিস্টারের সাথে সমন্বয় করার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলিতে তিনি শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করবেন। এবং শিক্ষার্থীদের কল্যাণে সবসময়ই কাজ করে যাবেন এটাই প্রত্যাশা।

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষা…
  • ১০ জুলাই ২০২৬
সরকারি শিশু পরিবারে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, কারাগারে অভিয…
  • ১০ জুলাই ২০২৬
কিশোরী ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে, ভেসে গেল আরও ২ বোন
  • ১০ জুলাই ২০২৬
৪০ গ্রাম গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
  • ১০ জুলাই ২০২৬
কাল সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে
  • ১০ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে ডুবে গেল যশোরে ৩ ইউনিয়নের সবজিখেত
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence