ইবি ম্যাথ ক্লাবের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

২৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ PM
সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব © টিডিসি ফটো

কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'ম্যাথ ক্লাব'র যাত্রা শুরু হয়েছে। নির্বাচনে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের সোহানুর রহমান শিহাব।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ সজীব আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান এবং সহকারী অধ্যাপক মোছাঃ শামিমা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

ক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাকিব, কোষাধ্যক্ষ মোঃ লতিফুর রহমান মারুফ, সহকারী কোষাধ্যক্ষ মোঃ হাসিবুল ইসলাম, আয়োজন সম্পাদক অনিক আহমেদ, প্রকাশনা সম্পাদক মোঃ রাইসুল ইসলাম অন্তর এবং আইটি সম্পাদক মোঃ অমিত হাসান অভিক।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরুপ করিম নিশাদ, মোঃ খাইরুল বাশার হৃদয়, রাজু আহমেদ, মোছাঃ রহিমা খাতুন, মোঃ পিয়াল হাসান ও মোসাঃ আফসানা খাতুন মিমি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, “প্রতিষ্ঠাকালীন ম্যাথ ক্লাব নির্বাচন-২০২৬ অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা সহজভাবে গণিত শিখতে ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একটি শক্তিশালী ও সক্রিয় ক্লাব গড়ে তুলতে চাই।”

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, “আমাকে ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। এই ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করব। আমরা গণিতকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে চাই। নতুন আইডিয়া, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি।”

উল্লেখ্য, গত রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ১৫টি পদের বিপরীতে বিভাগের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9