জবিতে অন্য দেশের পতাকা অঙ্কন করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষক সমিতির

১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ PM
রাস্তায় আঁকা ভারত ও পাকিস্তানের পতাকা

রাস্তায় আঁকা ভারত ও পাকিস্তানের পতাকা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো দেশের জাতীয় পতাকা অঙ্কন না করার বিষয়ে এবং যারা ভারত ও পাকিস্তানের পতাকা অঙ্কন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সূত্রে এতথ্য জানা যায়। এর আগে গতকাল বুধবার শিক্ষক সমিতির এক কার্যনিবাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে আজ প্রশাসনের কাছে লিখিত দাবি জানাবে শিক্ষক সমিতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ভিন্ন কোনো দেশের জাতীয় পতাকা অঙ্কন এবং প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বাইরের অতিথিদের আটকে রাখার ঘটনায় শিক্ষক সমিতি নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় ভিন্ন কোনো দেশের জাতীয় পতাকা অঙ্কন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে আগামীকাল আমাদের লিখিত বক্তব্য দেওয়া হবে এবং একই সঙ্গে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে যারা এর সঙ্গে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ক্যাম্পাস আঙিনায় ভিন্ন কোনো দেশের পতাকা অঙ্কন করে সে পতাকাকে অপমান কিংবা সম্মান প্রদর্শন কখনোই কাম্য নয়। শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকের সভায় এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। দুটি দেশের পতাকা অঙ্কনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে হেয় করা হয়েছে এর তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আগামীকাল শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকদের আটকে রেখে সম্পূরক বৃত্তির দাবিতে আন্দোলন করে আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা। একই সঙ্গে ওই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের সামনে ভারত ও পাকিস্তানের পতাকা অঙ্কন করে প্রতীকী নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence