বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশগ্রহণ করবেন ৫ হাজারের বেশি গ্রাজুয়েট

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
 বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় © টিডিসি ফোটো

রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর (রবিবার)। এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। 

সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা কানাডার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি'র সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ।

সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ এর স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি পেতে যাচ্ছেন। 

ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ৫৩৭৫ জন গ্রাজুয়েট এই সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করবেন।

উপাচার্য বলেন, অর্থনৈতীক মন্দা ও খাদ্য সংকট মোকাবেলায় গ্র্যাজুয়েটদের ভূমিকা নিয়ে মেসেজ দেয়া হবে সমাবর্তনে। অংশ নিতে পারবে গ্র্যাজুয়েটদের বাবা ও মা।  

সমাবর্তনে মেসেজ থাকবে সারা বিশ্বের তথা দেশের যে অর্থনৈতীক মন্দা ও খাদ্য সংকট তা মোকাবেলায় গ্যাজুয়েটদের ভূমিকা কি হতে পারে। এরই মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবর্তনের ক্ষণ গনণা শুরু করেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9