সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২৩ মে ২০১৯, ০৫:১৮ AM
মো. মেহেদী হাসান মুন্না

মো. মেহেদী হাসান মুন্না

রাজধানীর বনশ্রীতে আল রাজি হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা যায়, তিনি কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করেছে।

নিহত শিক্ষার্থী নাম মো. মেহেদী হাসান (মুন্না)। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স (১৩-১৪) সেশনের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচাত ভাই আবির হোসাইন জানান, মেহেদী ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থী। তার বাড়ি পিরোজপুর হলেও পড়াশোনা জন্যে বর্তমানে তিনি বাড্ডা এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মেহেদী পড়াশোনার পাশাপাশি অ্যাপসভিত্তিক পাঠাও মোটরসাইকেল চালাতেন। সন্ধ্যায় বনশ্রীর আলরাজি হাসপাতালের সামনে একটি মিনি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬