শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা

০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা © সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে এ পদযাত্রা শুরু করেন তারা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আগেই এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচির তথ্য জানানো হয়েছিল।

অভিযানকারীরা বলেন, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে দীর্ঘ সময় ধরে নানা তর্ক-বিতর্ক হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকল অংশীজনের মতামত গ্রহণ করেছে। এরপরও খসড়া চূড়ান্ত করতে গত ২০ ও ২১ অক্টোবর এবং ১৭ নভেম্বর শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই-সুশীল সমাজের সাথে তিনটি সভা আয়োজন করা হয়।

তবে শিক্ষার্থীরা বলছেন, এখনও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হয়নি। এর ফলে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার মুখোমুখি।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানিয়েছে, রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারি করার দাবিতে রোববার সকাল ১১টায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬