ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিল এবং সরকারি তিতুমীর কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একাংশ। সোমবার(১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার পরে  কলেজের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী শাখা ছাত্রদলের নেতাকর্মী। তারা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইনের অনুসারী বলে জানা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, স্কুলিং পদ্ধতি চালু করা হলে রাজধানীর সরকারি সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে। যা আমরা কখনোই চাই না।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাত কলেজের প্রতিনিধি হিসেবে আমরা যখন মন্ত্রণালয়ে যাই। সেখানে আমাদের আশ্বস্ত করা হয় যে কলেজগুলো তাদের নিজস্ব পরিচয় ও স্বাতন্ত্র্য বজায় রেখেই পরিচালিত হবে। কিন্তু আমরা আলোচনাস্থল থেকে বের হয়ে আসার পর আবারও স্কুলিং পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।

তারা জানান, আমরা চাই সাত কলেজের সেশনজটসহ বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধান করা হোক তবে স্কুলিং পদ্ধতির কোনো নতুন বিশ্ববিদ্যালয় আমরা মেনে নেব না।

 

 

 

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9