ই-পেমেন্ট শুরুর লক্ষ্যে ইসলামী ব্যাংকের সঙ্গে ইবির সমঝোতা স্মারক স্বাক্ষর

০৮ নভেম্বর ২০২৫, ১০:২২ PM
ইসলামী ব্যাংকের সঙ্গে ইবির সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামী ব্যাংকের সঙ্গে ইবির সমঝোতা স্মারক স্বাক্ষর © সৌজন্যে প্রাপ্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-পেমেন্ট সেবাদান শুরুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেলফিন অ্যাপ ব্যবহার করে সব ধরণের ফি জমা দিতে পারবেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. মোঃ কামাল উদ্দীন জসিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অনলাইন পেমেন্ট সিস্টেম শুরু করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীয়াশীল ছাত্র সংগঠনের দাবি ছিলো। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি দিন। ছাত্র সংগঠনগুলোর অগ্রগণ্য একটি দাবি আজ বাস্তবায়িত হতে চলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় তিনি ইসলামী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানান এবং অনলাইন পেমেন্ট সিস্টেম দ্রুত শুরুর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটি সেলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আইসিটি সেল এর পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলীর সঞ্চালনায় স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনের প্রধান মো. শফিউল আজম সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন। 

উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাঃ শরিফুল ইসলাম, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনার পাশা, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence