নৌবাহিনীর শান্তিকালীন পদক পাচ্ছেন মেরিটাইম ইউনিভার্সিটির ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার

 মেরিটাইম ইউনিভার্সিটির ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার

মেরিটাইম ইউনিভার্সিটির ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার © টিডিসি ফটো

বাংলাদেশ নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ঘোষিত শান্তিকালীন   পদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের তিন শীর্ষ কর্মকর্তা। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন, ট্রেজারার কমডোর মোহাম্মদ তরিকুল ইসলাম ও রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন পেয়েছেন নৌবাহিনী পদক (এনবিপি), ট্রেজারার কমডোর মোহাম্মদ তরিকুল ইসলাম পেয়েছেন নৌ গৌরব পদক (এনজিপি) এবং রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান পেয়েছেন বিশিষ্ট সেবা পদক (বিএসপি)।

নৌবাহিনীর কর্মকর্তাদের বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়। এ বছর মোট ৪০ জন কর্মকর্তা এ সম্মানে ভূষিত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন পেয়েছেন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচ জন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাত জন নৌ গৌরব পদক (এনজিপি), দশ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং দশ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।

 

 

 

 

 

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9