জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের ১ম মেধাতালিকা প্রকাশ ৪ নভেম্বর

৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা আগামী ৪ নভেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি ফলাফল এসএমএসের মাধ্যমে একই দিন বিকেল ৪টা থেকে পাওয়া যাবে। শিক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— NU <space> ATDG <space> Application ID এবং তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ রাত ৯টা থেকে ফলাফল দেখা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবে। পরে শিক্ষার্থীদের ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা হারে কলেজে (মোবাইল ব্যাংকিং বা সরাসরি) জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই শেষে ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরবর্তীতে ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কলেজগুলো শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সোনালী ব্যাংক হিসাব নম্বরে জমা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি ইতোমধ্যে স্নাতক (সম্মান) বা প্রফেশনাল কোর্সে ভর্তি থেকে থাকে, তবে তাকে অবশ্যই ১২ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হিসেবে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক, তারা অনলাইন ফরম পূরণের সময় ‘Yes’ অপশন সিলেক্ট করলে মেধা ও আসন শূন্যতার ভিত্তিতে কোর্স পরিবর্তনের সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) কোর্সের ক্লাস শুরু হবে আগামী ২০ নভেম্বর।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬