বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার

২০ অক্টোবর ২০২৫, ১০:৪৬ AM
সোহেল রোজারিও

সোহেল রোজারিও © সংগৃহীত

সাভারে টিউশন থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

রবিবার দিবাগত (২০ অক্টোবর) রাত দেড় টায় গাজীপুর কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোর ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

জানা গেছে, সোহেল রোজারিও (৩৭) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত অপর আসামি বিপ্লব রোজারিওকে (৪০) ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সোহেল রোজারিওকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন। 

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান আসামিসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

তিনি আরও জানান, প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬