ডিগ্রি প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স  প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা জরিমানা ছাড়াই বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন ১৯ অক্টোবর ২০২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য (ডাটা) নিশ্চয়ন করবেন ২৮ অক্টোবর ২০২৫ তারিখে। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ২৯ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ এখনো ফরম পূরণের কাজ সম্পন্ন করতে পারেনি। তারাও এই বাড়ানো সময়ের মধ্যে জরিমানা ছাড়া কার্যক্রম শেষ করতে পারবে।

তবে  ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬