ভাঙল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

০৯ অক্টোবর ২০২৫, ১০:১৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ’কে বিভক্ত করে ‘বিজ্ঞান অনুষদ’ ও ‘প্রকৌশল অনুষদ’ নামে দুটি স্বতন্ত্র অনুষদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে হলো ৭টি। বিশ্ববিদ্যালয়ে ২৫টি বিভাগ রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, অফিস আদেশে বলা হয়, ‘একাডেমিক কাউন্সিলের ৫১তম সভার (১৮/০৮/২০২৫) আলোচ্য বিষয় ৯ -র সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯০ তম (২৯/০৮/২০২৫) সভার আলোচ্যবিষয়: ১৩২২ এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে বিভক্ত করে বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদ নামে দুটি অনুষদ সৃজন করা হলো। এতদনুযায়ী বর্তমান বিজ্ঞান ও প্রকৌশল অনুষদাধীন বিভাগ সমূহকে দুই ভাগে বিভক্ত করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে প্রকৌশল অনুষদের এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদাধীন অন্যান্য বিভাগকে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করা হলো।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬