ইবির নবীনবরণ অনুষ্ঠানে থাকবেন ইউজিসি চেয়ারম্যান ও ড. সলিমুল্লাহ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ PM
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও অধ্যাপক ড. সলিমুল্লাহ খান

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও অধ্যাপক ড. সলিমুল্লাহ খান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এ ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ অনুষ্ঠান।

নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দিন প্রধান অতিথি থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। এ ছাড়া দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক আয়োজিত সাংবাদিকক ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। 

জানা যায়, প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষ ও বিজ্ঞানভুক্ত তিন অনুষদের নবীন।  ২১ সেপ্টেম্বর রবিবার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

আরও পড়ুন: চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে এবং নবীনদের বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’, শিক্ষাসামগ্রী ফাইল ও কলম প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  জাহাঙ্গীর আলম।

ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘আমাদের আয়োজন সম্পন্ন, আমরা চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেব। অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনদের সহযোগিতা দরকার। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১টি সেন্ট্রাল কমিটির অধীনে ৬টি উপকমিটি গঠন করা হয়েছে।’

 

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে সালিশী বৈঠক থেকে অপহরণ
  • ১৬ জুলাই ২০২৬
হল প্রভোস্টের সামনে ছাত্রদল সভাপতির নেতৃত্বে শিক্ষার্থীকে প…
  • ১৬ জুলাই ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ জুলাই পর্…
  • ১৬ জুলাই ২০২৬
আবারও দুই দিনে ফিরছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস
  • ১৬ জুলাই ২০২৬
আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসিতে আজ সবচেয়ে কম বহিষ্কার 
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence