চবির হলে তালা, প্রভোস্টের পদত্যাগ চায় শিক্ষার্থীরা

২৪ এপ্রিল ২০১৯, ০৭:৫২ PM
আগুন জ্বালিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের

আগুন জ্বালিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ভবন সংস্কার, খাবারের মান বৃদ্ধি এবং পানি সংকট নিরসনের দাবিতে মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে হলের গেটে তালা দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে।

এসময় আবাসিক শিক্ষার্থীরা হলটির প্রভোস্ট ড. সুলতান আহমেদের পদত্যাগের দাবিও তোলেন। হলের সামনে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘ হলের ডাইনিং এ নিম্নামানের খাবার , হলের হাউজে দীর্ঘদিন ধরে পানি নেই। তাছাড়া দীর্ঘদিন শাহজালাল হলের ভবন সংস্কার না হওয়ায় আজ ছাদ থেকে পলেস্তরা খসে পরে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। এদিকে ওয়াই-ফাই এর দূরাবস্থা, হলের দেয়ালগুলো ফেটে গেছে। রুমগুলোতেও প্রয়োজনীয় আসবাবপত্র নেই। এসব সমস্যা বারবার প্রভোস্টের নিকট জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। 

এ বিষয়ে জানতে শাহজালাল হলের প্রভোস্ট ড. সুলতান আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close