সাত কলেজের ৫ দাবিতে তিন শিক্ষার্থীর আমরণ অনশন

২৩ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM
ঢাকা কলেজের সামনে অনশনকারী তিন শিক্ষার্থী

ঢাকা কলেজের সামনে অনশনকারী তিন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফল প্রকাশ, স্বতন্ত্র প্রশাসনিক ভবনসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন করছেন ঢাকা কলেজের তিন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা কলেজের গেটের সামনে অনশন শুরু করেন তারা। এদিকে রাত ৯টায় রির্পোট লেখার আগপর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন।

আমরণ অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র আবু নোমান রুমি, ইংরেজি বিভাগের ছাত্র ২০১৬-১৭ সাকিব, ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

তারা জানান, যতক্ষণ পর্যন্ত পাঁচ দফা দাবি মানা না হবে, ততক্ষণ আমরণ অনশন চালিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তবেই অনশন তুলে নেবেন তারা।

এদিকে আগামীকাল ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আগামীকাল বুধবার বেলা ১১টায় পুনরায় তাদের ৫ দফা দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারী সাত কলেজের শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী  অমলেন্দু পাল এ তথ্য নিশ্চিত করেন। অবরোধ তুলে ফেলায় বিকাল সাড়ে তিনটার পরে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচ দফা দাবিতে এ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে নীলক্ষেতের মোড় বন্ধ করে দিয়ে আন্দোলন করেন তারা।

শিক্ষার্থীদের এসময়, ‘গণহারে আর ফেল নয়, যথাযথ রেজাল্ট চাই’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়’, ‘গণহারে ফেল, ঢাবি তোমার খেল’, ‘বন্ধ করো অনাচার, সাত কলেজের আবদার’, ‘নিচ্ছো টাকা দিচ্ছ বাশ, সময় শেষে সর্বনাশ’ এমন স্লোগান দিতে দেখা যায়।

সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হচ্ছে—

১. পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ করতে হবে।

২. ডিগ্রি, অনার্স, মাস্টার্স সব বর্ষের ফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন করতে হবে।

৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন চাই।

৪. প্রতি মাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি কলেজে দুদিন করে ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে।

৫. সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950