ভিসির পদত্যাগের দাবিতে ববিতে গণস্বাক্ষর

২৩ এপ্রিল ২০১৯, ০৩:০১ PM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীদের প্রতি ভিসির লিখিত বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করা হয়।

সরকারি ছুটির কারণে দুদিন শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত থাকার পর মঙ্গলবার (২৩ এপ্রিল) ২৬তম দিনে সকাল ৯টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন তারা।

ভিসির দেওয়া ডাকে সাড়া না দিয়ে কোনো শিক্ষার্থীই ক্লাসে যাননি। আবার শিক্ষকদেরও ক্লাস করানো নিয়ে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। শিক্ষার্থীদের দাবি, যে ভিসিকে আমরা ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছি, যার পদত্যাগ চাচ্ছি, তার ডাকে সারা দেওয়ার প্রশ্নই ওঠে না।

শিক্ষার্থীদের দাবি, ভিসি গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছেন এর ঠিক ২৭ দিন পর লিখিতভাবে আবার শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলেছেন। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন ও শফিকুল ইসলাম, উপাচার্যের একটি লিখিত আবেদন প্রকাশ করেছেন। যেখানে ভিসি বলেছেন ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাংশ শিক্ষার্থীর আন্দোলন এটি, বাকিরা নাকি তার পক্ষে। যা সম্পূর্ণ মিথ্যাচার। আন্দোলনতর শিক্ষার্থীরা বলছেন, এটি পাঁচ শতাংশের আন্দোলন হলে, বাকিরা সবাই তার পক্ষে থাকলে ভিসি কেন বিশ্ববিদ্যালয়ে আসেন না?

এদিকে ভিসি ইমামুল হকের এমন বক্তব্যে হতাশ হয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়াসহ শিক্ষকরা। তারা জানান, গত ১৯ এপ্রিল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনের মানববন্ধনে ৫০ জনের মতো শিক্ষকই ছিলেন। তাহলে সেখানে পাঁচ শতাংশ শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কীভাবে হিসাব কষে প্রকাশ করলেন ভিসি।

উল্লেখ্য, রবিবার (২১ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার (উপাচার্যের) আবেদন নামে লিখিত বক্তব্য প্রকাশ করা হয়। লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থসিদ্ধির জন্য চিহ্নিত গোষ্ঠী আমার পদত্যাগের দাবিতে বিগত প্রায় এক মাস যাবত বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে তালা লাগিয়ে অবৈধভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ অহেতুক আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এ আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছাত্র-শিক্ষক-কর্মচারী মিলিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের পাঁচ শতাংশের বেশি হবে না। এরা কার স্বার্থ হাসিল করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের বাকি ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করার জন্য নেমেছে।

লিখিত বার্তায় তিনি শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ক্লাসে যাওয়ার জন্য বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950