ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

২৩ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ AM

© সংগৃহীত

সোমবার দিবাগত রাতে চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাবেদ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে নগরীর জাম্বুরী ফিল্ড এলাকায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাতে মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি জাবেদকে গ্রেপ্তার করতে জাম্বুরি মাঠ এলাকায় যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। এতে জাবেদ গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তলসহ তিনটি অস্ত্র উদ্ধার করেছে।

গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে জাবেদসহ অন্যান্য সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাবেদ।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬