মাদক সিন্ডিকেটের সাথে জড়িত রাবির দুই কর্মচারী আটক

২২ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM
আটকের পর পুলিশি হেফাজতে আছেন আসামী।

আটকের পর পুলিশি হেফাজতে আছেন আসামী। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাদক সিন্ডিকেটের মূলহোতা হিসেবে পরিচিত দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতে-নাতে চার বোতল ফেন্সিডিল এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে ৪টা ১৫ মিনিটে শহীদ শামসুজ্জোহা হলের পাশে বধ্যভূমি যাওয়ার রাস্তা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রহরী শফিকুল ইসলাম ও স্টুয়ার্ড শাখার সাবেক কর্মচারী বাদল।

প্রত্যক্ষদর্শী শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী সুমন রেজা বলেন, দুপুরে জোহা হলের দক্ষিণ-পূর্ব কোণে বধ্যভূমি যাওয়ার রাস্তার পাশে কয়েকজন যুবক জঙ্গলে কী যেন রাখছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় হলের আবাসিক শিক্ষার্থীরা ওই যুবকদের অনুসরণ করে। এক পর্যায়ে মাদক কেনাবেচার বিষয়টি নিশ্চিত হলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করলে মাদকব্যবসায়ী শফিকুলসহ অন্যজন দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে শফিকুলকে আটক করে এবং অপরজন পালিয়ে যায়।

শফিকুলের প্রতিবেশীরা জানান, শফিকুল এবং বাদল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দুই জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হোম ডেলিভারি সার্ভিস করে আসছে। পুলিশ তাদের দীর্ঘদিন থেকে প্রমাণসহ ধরার চেষ্টা চালাচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, জোহা হলের পাশ থেকে চার বোতল ফেন্সিডিলসহ শহীদুল্লাহ কলাভবনের প্রহরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে প্রক্টর আরো বলেন, শহীদুল্লাহ কলাভবনের ওই প্রহরী দীর্ঘদিন থেকে ফেন্সিডিলের ব্যবসা করতো। আজ (সোমবার) পুলিশ তাকে হাতেনাতে ধরেছে।

এ বিষয়ে কাজলা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মোমিন বলেন, চার বোতল ফেন্সিডিলসহ দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950