কুবিতে রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি

২২ এপ্রিল ২০১৯, ০৫:১০ PM
নতুন নেতৃত্বে ফয়সাল-মামুন।

নতুন নেতৃত্বে ফয়সাল-মামুন। © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৯-২০ রোটা-বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বশেষ সভায় সংগঠনের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের ৯ম আবর্তনের শিক্ষার্থী রোটার‌্যাক্টর ফয়সাল আহমেদকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের একই আবর্তনের শিক্ষার্থী রোটার‌্যাক্টর হারুন অর রশিদ (মামুন) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি, আমজাদ হোসাইন ও ফারজানা ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক পদে তৃষ্ণা দত্ত, আরিফুর রহমান ও জোবায়ের হোসাইন কে নির্বাচিত করা হয়।

এছাড়া কোষাধ্যক্ষ পদে পলাশ সরকার, ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে রাসেল মাহমুদ ও মোহাম্মদ শাহজালাল, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে আ. ন. ম. তোহা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে জান্নাতুল ফেরদাউস পপি, প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর পদে কুলছুম আক্তার ও ইশতিয়াক আহমেদ এডিটর এন্ড আইটি ডিরেক্টর পদে ফজলে রাব্বি, চীফ সার্জেন্ট এট আর্মস পদে আশরাফুল হক, সার্জেন্ট-এট-আর্মস পদে মাসুম বিল্লাহ এবং চীফ সার্জেন্ট এট আর্মস পদে মারুফ হোসাইনকে নির্বাচিত করা হয়।

সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয় প্রতিষ্ঠাতা সভাপতি রোটার‌্যাক্টর আহসান হাবীব, পিপি রোটার‌্যাক্টর জয়নাল আবেদীন রনি, রোটার‌্যাক্টর সাইফুল ইসলাম, রোটার‌্যাক্টর মনিরুজ্জামান সানি এবং রোটার‌্যাক্টর তারেক আহম্মেদকে।

বর্তমান সভাপতি রো. আসাদুজ্জামান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের নিজেদের নেতৃত্বের গুণাবলী উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। তিনি প্রত্যাশা করেন নতুন কমিটিও ‘বন্ধুত্বের মাধ্যমে উন্নয়ন’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬