কুবিতে রাজনৈতিক কার্যক্রমে ফের নিষেধাজ্ঞা, অনিয়ম হলে ব্যবস্থা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর আবার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আইন অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পূর্ব সিদ্ধান্ত লঙ্ঘিত হওয়ায় বুধবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠক শেষে এ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও সেই আইন ভঙ্গ করে গতকাল (২ সেপ্টেম্বর) রাজনৈতিক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দলটি। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদলের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাধারণ শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের ধারাবাহিকতায় ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সফল রাজনৈতিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। বিগত এক বছর এ বিষয়ে সব রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি, প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘প্রকাশ্যে রাজনৈতিক ব্যানারে কার্যক্রম করার সুযোগ নেই। আমাদের আজ মিটিং হয়েছে। সেই অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছি।’

প্রমাণ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করা রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দুজন শিক্ষককে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের আইন ভঙ্গ করার বিষয়টি নিয়ে পর্যালোচনা করে আগামী দুই দিনের মধ্যে আমাদের জানাবে।’

মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950