সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে অবস্থান কর্মসূচি

২৭ আগস্ট ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। 

গতকাল রাতে এ কর্মসূচির ডাক দেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির সদস্য ফুয়াদ হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষর আবির হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাফি, ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান ও মাইনুল হাসান।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আমার নিরাপত্তা কোথায়? সাজিদ হত্যার বিচার চাই’; ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘বিচার কি ঢাবি-ই পাবে, ইবি পাবে না?’; ‘সাজিদের খুনিরা বাইরে কেন, রাষ্ট্রের কাছে জবাব চাই’; ‘ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস ভাইয়ের সন্ধান চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে আহত ৬

অবস্থান কর্মসূচিতে ফুয়াদ বলেন, ‘সাজিদ আব্দুল্লার হত্যার ৪০ দিন পার হলেও এখনো জানা যায়নি কারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে, কী কারণে করেছে। ক্যাম্পাসে সবকিছুই এখন স্বাভাবিক। সাজিদকে যারা হত্যা করেছে, তারা এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে।  কাল যে এই খুনি আমাদের কাউকে খুন করবে না তার কোনো নিশ্চয়তা নেই। সাজিদ আব্দুল্লাহর হত্যা কোনো সাধারণ বিষয় নয়, এটি ইবির ১৮ হাজার শিক্ষার্থীর নিরাপত্তার সঙ্গে জড়িত। হত্যার ৪০ দিন পরও খুনিদের ধরতে না পেরে এই রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাজিদ আব্দুল্লার খুনিদের ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত আমরা থামব না। প্রয়োজনে ইবি ক্যাম্পাস অতিক্রম করে যমুনায় চলে যাব, তবু সাজিদের হত্যাকারীদের ছাড়ব না‌।’

প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর পর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে প্রশাসনের কাছে সরকারের উচ্চপর্যায়ের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ করে প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। 

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬