জবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার

২৬ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৯ PM
ড. ফেরদৌসী খাতুন

ড. ফেরদৌসী খাতুন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়ে দুইটি ক্লাসের উপস্থিতি প্রদান, ধারাবাহিক মূল্যায়ন নম্বর প্রদানের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতাসহ শৈথিল্য প্রদর্শন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্য দপ্তরের কর্মকর্তাদের হুমকিসহ অশালীন ভাষা ব্যবহার ও কটূক্তি করে অসাধারণ ও নৈতিকস্খলনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরও বলা হয়, এ ধরনের আচরণ ও কার্যকলাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। 

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬