মহাসড়কেই অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীনবরণ

১১ আগস্ট ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
ঢাকা-পাবনা মহাসড়কে নবীনবরণ অনুষ্ঠানও পালন করেছে শিক্ষার্থীরা

ঢাকা-পাবনা মহাসড়কে নবীনবরণ অনুষ্ঠানও পালন করেছে শিক্ষার্থীরা © সংগৃহীত

অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে পর্যাপ্ত আসন না থাকায় এবং স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-পাবনা মহাসড়ক বন্ধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্লাসের পাশাপাশি গুচ্ছের ২০২৪-২৫ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানও পালন করেছে।

সোমবার (১১ আগস্ট) সকালে পাঁচটি বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান অস্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রতিবাদস্বরূপ মহাসড়কেই নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

তাদের দাবির সঙ্গে শিক্ষকরা সংহতি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সকাল ১০টায় ওরিয়েন্টেশন ক্লাসও শুরু করেন। এ সময় নব্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এ অবস্থায় তারা আমাদের কাছে দাবি জানিয়েছিল যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস রাস্তায় নিতে হবে। আমাদের অডিটরিয়ামটি এত ছোট যে মাত্র ৬০ জন একসঙ্গে বসতে পারে। কিন্তু নতুন শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ফলে আমাদের রাস্তায়ই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হচ্ছে।

প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9