সড়ক থেকে ভাঙা গাছ অপসারণ করল তিতুমীর কলেজ ছাত্রলীগ

১০ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM

কালবৈশাখী ঝড়ে রাস্তায় ভেঙ্গে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলেন তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে তিতুমীর কলেজের সামনের সড়কে বিশাল একটি গাছ উপড়ে পড়ে। ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

বিষয়টি জানতে পেরে রাস্তা থেকে গাছটি অপসারণের উদ্যোগ নেয় তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। টানা ৩ ঘন্টা চেষ্টার পর সড়ক থেকে গাছটি অপসারণ হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, ‘ঝড়ে গাছ পড়ে যানচলাচল বিঘ্ন ঘটার খবর পেয়ে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা গাছ অপসারণের উদ্যোগ নেয়৷ টানা ৩ ঘন্টা পরিশ্রমের ফলে গাছটি সড়ক থেকে সরাতে সক্ষম হই। মানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা নিয়োজিত থাকবে।’

এছাড়া গাছ অপসারণে কলেজ ছাত্রলীগের সাথে পুলিশের সদস্য ও সাধারণ জনগণ অংশ নেয়।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950