নৈতিক স্খলনের দায়ে ববি রেজিস্ট্রার চাকরিচ্যুত

১০ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM
রেজিস্ট্রার  মো. মনিরুল ইসলাম

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম

নৈতিক স্খলন, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে চাকুরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিয়াজো কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও প্রমাণসহ রেজিস্ট্রার মনিরুলের বিচারের দাবিতে ভিসির কাছে লিখিত আবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এসএম ইমামুল হক সিন্ডিকেটের ৩ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির তদন্তে মনিরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলে। এর প্রেক্ষিতে সিন্ডিকেট সভা থেকে মনিরুল ইসলামকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত তিনি মানেনি।

পরবর্তীতে চলতি বছরের ২৪ জানুয়ারি ঢাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিয়াজো কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950