বিশ্ববিদ্যালয় শিক্ষক কনভেনশন শুরু বৃহস্পতিবার

১০ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

‘কেমন বিশ্ববিদ্যালয় চাই: উচ্চশিক্ষা, নীতিমালা, কাঠামো’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হতে হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষক কনভেনশন। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

এসময় কনভেনশন সম্পর্কে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বর্তমানে তা কতটা যুগোপযোগী, শিক্ষক শিক্ষার্থীর মাঝে যে দূরত্ব সেটা কিভাবে তৈরী হচ্ছে, পাশাপাশি এখানে রাষ্ট্রের কি ভূমিকা থাকা উচিৎ, শিক্ষকরা তাদের গবেষণা-ক্লাসের দায়িত্ব পালন করছে কিনা, এবং হল থেকে ক্লাসরুম পর্যন্ত যে পরিস্থিতি তার সামগ্রিক চিত্রসহ বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এই কনভেনশনে উঠে আসবে এবং কনভেনশনে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহন উন্মুক্ত থাকবে।’

এসময় তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোর যে কাঠামো সেখানে শিক্ষকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নাই।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এই কনভেনশনে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, সলিমুল্লাহ খান, নাসিম আখতার হোসাইন, আনু মোহাম্মদ, গীতি আরা নাসরিন, আফসান চৌধুরীসহ ঢাবি, জাবি, রাবি, চবি, বাকৃবি, জবি, যবিপ্রবি, ব্র্যাক, ইউল্যাবের ত্রিশ জনেরও বেশি শিক্ষক।

দুই দিনব্যাপী কনভেনশনের প্রথমদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হবে। প্রথমদিনে আলোচনার বিষয় হিসেবে থাকবে ‘বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্র’, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন: কৌশলপত্র’। এছাড়াও এদিনে শিক্ষকদের নিয়ে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার বিষয়বস্তু হচ্ছে ‘১৯৭৩-এর অধ্যাদেশ ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন’, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে: প্রাইভেট ও ‘সরকারি’ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা’ ও ‘নিওলিবারেল রুপান্তরে বিশ্ববিদ্যালয়’।

দ্বিতীয়দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অধিবেশন-১: ‘পাঠদান ও গবেষণা’ এবং অধিবেশন-২: ‘ভর্তি, নিয়োগ ও প্রশাসন’ আয়োজিত হবে। এছাড়াও এদিনে একটি বিশেষ প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মানস চৌধুরী, সহযোগী অধ্যাপক জহির রায়হান, আনিসা পারভিন জলি ও মাহমুদুল সুমন।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950