মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় খুবি উপাচার্যের শোক, জুলাইয়ের অনুষ্ঠান স্থগিত

২২ জুলাই ২০২৫, ০২:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১১:১৫ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো.নাজমুস সাদাত।

জানা গেছে, ‘জুলাই আন্দোলন স্মৃতি ’উদযাপন এর অংশ হিসেবে কবিতার সংগঠন ‘অমিত্রাক্ষর’-এর আয়োজনে “পঙক্তিমালা” শিরোনামে একটি সাহিত্য অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। একই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের অনুষ্ঠানও নির্ধারিত ছিল। তবে দুর্ঘটনার প্রেক্ষিতে উভয় অনুষ্ঠান স্থগিত করা হয়। 

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন কলেজের আকাশসীমায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ২২ জনের অধিক শিক্ষার্থী নিহত হয় ও আহত দেড়শতাধিক এবং  দুর্ঘটনায় একজন শিক্ষানবিশ বিমানচালক নিহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। ঘটনাটি সারা দেশে শোকের ছায়া ফেলেছে।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950