কুবির অফিসার্স এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৬ PM
দায়িত্বহস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

দায়িত্বহস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। © শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অফিসার্স এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিগত কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিনাত আমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কমিটির নেতৃবৃন্দ, কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ অফিসার্স এসোসিয়েশনের মোট ১৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬